বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে যশোর বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকালে চৌরাস্তা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। তারপর মিছিলটি শহরের চিত্রামোড়, দড়াটানা, ভৈরবচত্ত্বরসহ বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মিয়া আব্দুল হালিম, এনসিপির সংগঠক নুরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক শোয়াইব হোসেন, যশোর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এমডি আব্দুল্লাহ, স্বাস্থ সম্পাদক মফিজুর রহমান, অর্থ সম্পাদক রাশিদুর রহমান নিউটন, দপ্তর সম্পাদক পারভেজ মাহিন, প্রচার সম্পাদক এহসানুল করিম হিলেম, সহ-সাংগঠনিক সম্পাদক শাওন রহমান, সদর উপজেলা শাখা সাধারণ সম্পাদক শাকিল মল্লিক টিপু, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা শাহাবুদ্দিন শান্ত, শ্রমিক পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মুরাদ, যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আপন মাহমুদ মিলন, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা যশোর জেলা জাতীয় পাটির অফিসের সামনে বিক্ষোভ করেন। অতিদ্রুত সময়ের মধ্যে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল করার দাবি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews