1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মনিরামপুর প্রেসক্লাবে জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা অনুষ্ঠিত যশোর-৫ মণিরামপুর আসনে প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের মণিরামপুরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ আগামীতে সরকার গঠন করে মেজর জিয়ার মতোই উলসি খাল খনন করা হবে – তারেক রহমান “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন তারেক রহমানের যশোর সমাবেশে তিন স্তরের কঠোর নিরাপত্তা: পুলিশ সুপার ঢাকায় কারাতে কোচেস কোর্স পরীক্ষা অনুষ্ঠিত হয় নাচে- গানে উৎসবমুখর ছিল অনুষ্ঠানটি যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক আনন্দ আয়োজন মিলন মেলায় পরিণত শার্শার গোগা ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর ধানের শীষের নির্বাচনী পথসভায় জনসমুদ্রে পরিণত যশোর প্রেসক্লাবে জাসদ কেন্দ্র কমিটির সদস্য অ্যাডভোকেট অশোক কুমার রায়ের প্রয়ানে শোকসভা অনুষ্ঠিত যশোর-৩ অসনে বিএনপি প্রার্থীর উদ্যোগে ভোটার স্লিপ পৌঁছে দিতে ওয়েবসাইট ও অ্যাপ চালু

প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: ঢাকায় প্রকৌশলী অধিকার আন্দোলনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেডসহ টিয়ার গ্যাস নিক্ষেপ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৭ ই আগস্ট) বিকাল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, “বুয়েটে হামলা কেন,জবাব চাই জবাব চাই”, “শাহবাগে হামলা কেন,জবাব চাই জবাব চাই”, “আমার ভাইয়ের রক্ত,বৃথা যেতে দেব না”, “১ ২ ৩ ৪,ডিপ্লোমারা কোটা ছাড়”, “রক্তের বন্যায়,ভেসে যাবে অন্যায়”, “বিএসসি দের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, “সারা বাংলায় খবর দে,কোটা প্রথার  কবর দে” ইত্যাদি স্লোগান দিতে থাকে।

বিক্ষোভ মিছিলে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী সাইফ রাকিব বলেন, প্রকৌশলী অধিকার আন্দোলনে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ইন্টেরিম সরকারের আজকের এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ হামলা কেন হলো এর দ্রুত তদন্ত ও বিচার চাই। কোটা প্রথার বিরুদ্ধে আমরা ২৪ এর জুলাই আন্দোলন করেছি, সুতরাং বাংলাদেশে কোনো কোটা থাকবে না। এই কোটার জন্য হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে সেই কোটা আবার কেন পুনরায় চালু হবে আমরা এর জবাব চাই ইন্টেরিম সরকারের কাছে। যেই ছাত্র-জনতার ওপর দিয়ে ইন্টেরিম সরকার আসছে সেই ইন্টেরিম সরকার কিভাবে ছাত্রদের উপর হামলা করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট