রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ফরিদপুরের ভাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে একটি প্রাথমিক বিদ্যালয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ভাঙ্গায় আলোচনা সভা, ঐক্য ও গণতন্ত্র রক্ষার আহ্বান মণিরামপুরে অপসাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরণ যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোর অভয়নগরে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার, মোবাইল কোর্টে সাজা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যশোরের অভয়নগরে ২০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৬ আগস্ট) শ্রীধরপুর ইউনিয়নের বর্ণি পূর্বপাড়া এলাকায়। গ্রেফতারকৃত যুবক অভয়নগর থানার বর্নী পূর্বাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে মোঃ আকবর আলী মোল্ল্যা (৩০)।
অভিযানে প্রসিকিউশন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ব্রজেন্দ্র নাথ গাইন। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক মোবাইল কোর্টে সাজা প্রদান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews