বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বেনাপোল ইমিগ্রেশনে ল্যাগেজ বাণিজ্যে: নেপথ্যে কামাল-সাদ্দাম সিন্ডিকেট যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক ভামিয়া বনবিবিতলা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

মণিরামপুরে অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থার ডায়ালগ সেশন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ  মনিরামপুর উপজেলার  নাগরিকতা প্রকল্পের আওতায় মণিরামপুর উপজেলা প্রতিবন্ধী নারী পরিষদের সদস্যদের নিয়ে ডায়লগ সেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‎বগুড়ার লাইট হাউজ কনসোর্টিয়ামের অগ্রণী মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ডায়লগ সেশন ও আলোচনা সভায় সোমবার ২৫শে আগষ্ট সকালে উপজেলা পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না।

‎অগ্রনী মহিলা উন্নয়ন সংস্থার প্রকল্প অফিসার এমরান চৌধুরী পরিচালনায় ও উপজেলা কোঅর্ডিনেটর উত্তম কুমার মাহাত্তার সার্বিক  তত্বাবধানে এ অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলমগীর হেসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস এম তাজাম্মুল,সাংবাদিক বাবুল আকতার। এছাড়াও  ৫টি ইউনিয়ন ও উপজেলা থেকে আগত ৩০ জন প্রতিবন্ধী নারী সদস্যরা উপস্থিত ছিলেন ।
‎উল্লেখ্য,নারীর ক্ষমতা মান উন্নয়নে সিভিক এনগেজমেন্ট ফান্ড সুইজারল্যান্ড দুতাবাস ও গ্লোবালঅ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে কনসাল্টিং গ্রুপ দ্বারা পরিচালিত “এনসিওরিং সিটিজেন রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস থ্রু ইনক্লুসিভ অ্যাপ্রোচ টু স্ট্রেনদেন ক্যাপাসিটি অব জেন্ডার এক্টিভিটিস সিএসও’ অ্যান্ড সিবিও’র (নাগরিকতা) প্রকল্পের আওতায় এ ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews