শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ

যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ

  • প্রকাশিত: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর জেলার ছয়টি সংসদীয় আসনের সীমানা অপরিবর্তিত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখা ।
রবিবার বিকালে সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের জজ কোর্ট মসজিদ মোড় থেকে শুরু হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আইনজীবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। এর মধ্য দিয়ে তারা যশোরের চিরায়ত নির্বাচনি সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করা হচ্ছে। এটি কোনোভাবেই যশোরবাসী মেনে নিতে পারে না।
নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা যে একতরফা তা এই জেলার মানুষের মতামত গ্রহণ না করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে। এই পরিকল্পনা থেকে অবশ্যই দ্রুততার সাথে তাদের বেরিয়ে আসতে হবে। যশোর জেলা জামাতের আমির অধ্যাপক গোলাম রসুলের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন যশোর জেলা জামাতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস,রেজাউল করিম,জেলা প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস ,বিশিষ্ট লেখক ও গবেষক যশোর ৫ সংসদীয় আসনের জামাতে নির্বাচিত প্রার্থী এডভোকেট গাজী এনামুল হক, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান,শহর সেক্রেটারি ইমরান হোসাইন
প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews