বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে চাকরির আবেদনের কাগজপত্র গায়েব, থানায় অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর হেডপোস্ট অফিস মোড়ের সাহেদ পেপার অ্যান্ড স্টেশনারি নামের দোকানে চাকরির অনলাইন আবেদনের জন্য জমা দেওয়া এক তরুণের মূল শিক্ষাগত সনদপত্র ও অন্যান্য কাগজপত্র গায়েব হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর চাচা, প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সদস্য মো. আইয়ুব হোসেন কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট রাত ৯টার দিকে আইয়ুব হোসেনের ভাইপো সাকিব হোসেনের (২০) চাকরির অনলাইন আবেদন করার জন্য দোকানে যান। ছবি না থাকায় সাকিবের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল সনদ, মার্কশিট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ অন্যান্য কাগজপত্র একটি ফাইলে দোকানের কম্পিউটারম্যানের হাতে তুলে দেন তিনি। ফাইলটি দোকানের র‍্যাকে রাখা হলেও পরদিন ১৪ আগস্ট রাতে পুনরায় আবেদন করতে গেলে ওই ফাইল খুঁজে পাওয়া যায়নি।
অভিযোগে বলা হয়েছে, দোকানের কর্মচারী আল-আমিনসহ সংশ্লিষ্টরা ফাইল গায়েবের বিষয়ে নানা টালবাহানা করছেন এবং সিসিটিভি দেখার আশ্বাস দিয়েও কোনো ব্যবস্থা নেননি। এতে ভুক্তভোগী পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে।
ঘটনার বিষয়ে প্রেসক্লাব যশোর ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা অবগত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে থানায় তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী মো. আইয়ুব হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews