রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৫১ লাখ টাকার ঘোষণা দিয়ে সাড়ে ৬ কোটি টাকার পণ্য আমদানি শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন

কেশবপুরে বাবার ভ্যান চালাতে গিয়ে কিশোর নিহত

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে বাবার ব্যাটারিচালিত ভ্যান শকেরবসে চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আরমান হোসেন (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এই ঘটনায় ভ্যানে থাকা রাজু হোসেন (১২) নামের আরেক কিশোর আহত হয়েছেবলে জানা যায়।

শুক্রবার দুপুরে কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের ঋষিপাড়ার মোড়ে এই দুর্ঘটনা টি ঘটে। নিহত আরমান ওই গ্রামের ভ্যানচালক জিয়াউর গাজীর ছেলে।
সুফলাকাটি
ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুর রহমান বলেন, আরমান বাড়ি থেকে ভ্যান নিয়ে বুড়ুলী গ্রামে চাচার বাড়িতে যাচ্ছিল। সঙ্গে ছিল রাজু হোসেন। সারুটিয়া ঋষিপাড়ার মোড়ে পৌঁছালে ভ্যানের সঙ্গে একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আরমান মারা যায়।

আহত রাজু হোসেনকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews