1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

যশোরে বাকপ্রতিবন্ধী যুবকের পানিতে ডুবে মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে
যশোর অফিস ; যশোরের কেশবপুরে বাকপ্রতিবন্ধী এক যুবক পানিতে ডুবে মারা গেছেন। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মতিন মোড়লের পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. মোস্তাফিজুর রহমান (২৭)। তিনি মৃত কওছার দালালের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বাকপ্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন সময় তিনি বাড়ি থেকে চলে যেতেন। এজন্য পরিবারের লোকজন প্রায়ই তাকে বাড়িতে বেঁধে রাখতেন। বুধবার সকালে অগোচরে বাঁধন খুলে পুকুরে গেলে ডুবে মারা যান।
স্থানীয় শাহিনুর প্রথমে তাকে পানিতে ভাসতে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে মরদেহ উদ্ধার করেন। বর্তমানে লাশ বাড়ির উঠানে রাখা আছে।
এ বিষয়ে কেশবপুর থানার এসআই সায়মুন হোসেন জানান, মৃত্যুর সুরতহাল প্রস্তুত করে মরদেহ যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট