বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর মণিরামপুরে যুবকের আত্মহত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের মণিরামপুরে দীর্ঘদিনের পেটের ব্যথা সহ্য করতে না পেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (১৮ আগস্ট) রাত ১০টা থেকে মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে উপজেলার হাকোবা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত যুবকের নাম সাগর কুন্ডু (২১)। তিনি ওই গ্রামের বিরেন কুন্ডুর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, সাগর দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। বিভিন্ন ডাক্তার-কবিরাজের চিকিৎসা নিলেও সুস্থ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাঝে মধ্যে আত্মহত্যার চেষ্টা করতেন।
মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে দাদী রেনুকা বালা কুন্ডু (৮০) তাকে ডাকতে গিয়ে দেখেন,শোবার ঘরের আড়ার সঙ্গে কাপড়ের ফাস দিয়ে সাগর আত্মহত্যা করেছে। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।
এ ব্যাপারে থানার এসআই সুজন মাহমুদ জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews