রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

চৌগাছায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়ীয়ালী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিমিটিরে যৌথ আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় বাড়ীয়ালী যুব পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এটি বাস্তবায়িত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস ।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুশাব্বির হোসাইন
মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত কৃষি অফিসারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর, জাকারিয়া হাসান আঞ্চলিক সমন্বয়কারী সিমিট বাংলাদেশ, এ জে এম উবাইদুল্লহ, ইমদাদুল হক, শামিম খান, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, মেহেরুন নেছা, হারুন অর রশিদ, জুবায়ের হোসেন, উবাঈদুল হুসাইন আল্ সামি প্রমূখ।
বক্তারা বলেন, কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, যন্ত্রের উত্তম ব্যবহার, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
এ ধরনের মতবিনিময় সভা কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হয়।
তাছাড়া পার্টনার ফিল্ড স্কুল প্রশিক্ষণের মাধ্যমে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews