রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যশোরে রাস্তাঘাট সংস্কার ও ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে নতুন উপশহর ব্লক-ই, এফ-ব্লক, সেক্টর-৭, সেক্টর-৮ ও এস-ব্লক এলাকার দীর্ঘদিনের রাস্তাঘাটের বেহাল দশা ও ড্রেনেজ ব্যবস্থার ভগ্নদশার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন (স্মারকলিপি) জমা দিয়েছে তারা। সোমবার (১৮ আগস্ট ২০২৫) সকালে নতুন উপশহর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পূর্বের কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখায় ড্রেনেজ ব্যবস্থা কার্যত অচল হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়ে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে পড়ে। কাদামাটি ও নোংরা পানিতে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। স্থানীয় কয়েকটি প্লাস্টিক ও সার কারখানার বর্জ্যে ড্রেন ভরাট হয়ে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে আশপাশের ঘরবাড়ি ও মসজিদ-মাদ্রাসাসহ চারটি স্কুল ও একটি কলেজ চরম দুর্ভোগে পড়েছে।

আবেদনে বলা হয়, ভাঙাচোরা রাস্তাঘাট, কালভার্টের প্রতিবন্ধকতা ও নোংরা-আবর্জনায় ড্রেন বন্ধ হয়ে থাকায় এলাকাবাসী স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। শিশু-বৃদ্ধরা দুর্ঘটনার শিকার হচ্ছেন প্রায়ই। এছাড়া জলাবদ্ধতার কারণে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। ড্রেনের অতিরিক্ত পানি অনেক বাড়ির ভিতরে ঢুকে দুর্গন্ধ সৃষ্টি করছে, ফলে বসবাস অনুপযোগী হয়ে পড়েছে।

এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপশহর ইউনিয়ন পরিষদ প্রশাসক ও যশোর হাউজিং এস্টেট কর্তৃপক্ষের কাছে রাস্তাঘাট সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার জরুরি সংস্কারের দাবি জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews