শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ডায়ের খালের গেটে শ্রমিকদের সঙ্গে পানিতে নেমে শেওলা পরিষ্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম ৭ বছরের আইনি লড়াই ও মানসিক যন্ত্রণা শেষে খালাস পেলেন খাদ্য পরিদর্শক ইলিয়াস দৌড়ে মোবাইল ছিনতাইকারী ধরলেন আনসার সদস্য! নদীর লবণ পানি ওঠানামায় ক্ষতির অভিযোগ, অবৈধ পাইপ অপসারণের দাবি এলাকাবাসীর কেশবপুরে ৩ হাজার বিঘা চাষের জমি জলাবদ্ধ, ঘেরের বেড়ি কেটে দিল প্রশাসন কেশবপুরে ঘেরের বেড়ি কেটে জলাবদ্ধতা নিরসন হারিয়ে যেতে বসা ঘোড়ার গাড়িতে ঘোরে সংসারের চাকা কেসিসি’র নির্মাণাধীন বর্জ্য রিসাইকিং প্লান্টের মেশিনারিজ পরীক্ষামূলক চালু ভাঙ্গায় ৯৪টি পূজামণ্ডপে নিরাপত্তা পরিদর্শনে ওসি মিজানুর রহমান ঝিনাইদহে অসহায় ৬ পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ

ঝিকরগাছার জাগরণী সংসদের স্থায়ী ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

নিশানের নেতৃত্বে চার দশকের ঐতিহ্যের নতুন অধ্যায়

তারিক মোহাম্মদ, ঝিকরগাছা (যশোর): ঝিকরগাছার ঐতিহ্যবাহী যুব সংগঠন জাগরণী সংসদের স্থায়ী ভবন ‘জাগরণী কমপ্লেক্স’-এর দ্বিতীয় তলার ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) পৌরসদরের পারবাজার এলাকায় আনন্দঘন পরিবেশে ঢালাই কাজ উদ্বোধন করেন সংগঠনের সাধারণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম কর কমিশনার (অঞ্চল-৩) মঞ্জুর আলম নিশান।
বহু প্রতীক্ষিত জাগরণী সংসদের স্থায়ী ভবন নির্মাণের যাত্রা আরেক ধাপ অগ্রসর হলো। দ্বিতীয় তলার ছাদ ঢালাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাগরণী সংসদের কর্মকর্তা, সদস্য, শুভানুধ্যায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকে জাগরণী সংসদ শুধু ক্রীড়া নয়, সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এখান থেকেই উঠে এসেছেন প্রতিভাবান ক্রিকেটার সৈয়দ রাসেল, যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের গৌরব বৃদ্ধি করেছেন।

সংগঠনটি মানবিক কর্মকান্ডে অনন্য ভূমিকা রেখে আসছে। নিয়মিত স্বেচ্ছায় রক্তদান, অসহায় ও গরিব মানুষের সহায়তা, এবং প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ নিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সব ক্ষেত্রেই জাগরণী সংসদ এক নির্ভরতার নাম। এসব অবদানের জন্য সংগঠনটি বহুবার পুরস্কৃত হয়েছে এবং স্থানীয় ভাবে গভীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।

সভাপতি মঞ্জুর আলম নিশান তার মেধা, প্রজ্ঞা, দৃষ্টিভঙ্গি ও আর্থিক সহায়তার মাধ্যমে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠা দিয়ে ক্লাবটিকে বর্তমান অবস্থানে নিয়ে এসেছেন। তার অক্লান্ত পরিশ্রমে ‘জাগরণী কমপ্লেক্স’ শুধু একটি ভবন নয়, বরং ক্রীড়া, সংস্কৃতি ও মানবিক সেবার মিলনমেলা হয়ে উঠছে।

স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই স্থায়ী অবকাঠামো আগামী প্রজন্মকে আরও অনুপ্রাণিত করবে এবং ঝিকরগাছার যুবসমাজের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে।

মঞ্জুর আলম নিশান জানান, “জাগরণী যেখানে স্বপ্ন হয় বাস্তব, আর সেবা হয় অঙ্গীকার।” এই ¯েøাগানকে সামনে রেখে ৪৪ বছর সংগঠনটি তার সুনাম অক্ষুন্ন রেখেছে। নতুন ভবনটি সম্পূর্ণ হলে ক্রীড়া, সাংস্কৃতিক, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। তিনি ভবন নির্মাণে সহযোগিতা করা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, কমপ্লেক্সের নির্মাণ কাজের আহবায়ক ফয়সাল মুকুট, মনিরুল ইসলাম মানিক, জাহিদ নেওয়াজ ডিটো, হাসান মোহাম্মদ জাহিদী, মুনিরুল আলম মিশর, সৈয়দ রাসেল, সোহেল হাওলাদার, তন্ময় বিশ্বাস, হুমায়ুন কবির, আজম মোহাম্মদ ড্যানি, মইদুল ইসলাম বাদল, রাশিদুল ইসলাম হিরু, অমিত কুমার নয়ন, রাশেদ আহমেদ, সৈয়দ মঈন আহমেদ, জাকির সোহেল, আবির, সৈয়দ রেদওয়ানুল কবির, গোলাম মোস্তফা সুমন, শাহবাজ, ফারহাদ, গোলাম মোস্তফা পিরআলী, সেতু ইসলাম, ইলিয়াস মাহমুদ, ফাইম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews