বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিএসপির সদস্য দুই কবির  স্মরণে বৃক্ষরোপণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে
নিজেস্ব প্রতিবেদক: অধ্যাপক মো. সামসুজ্জামান ও কবি সন্তোষ কুমার কুণ্ডুর স্মরণে বৃহস্পতিবার (১৪ আগস্ট)দুপুরে ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) উদ্যোগে যশোর সদরের চুড়ামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে এ ফলজ বৃক্ষরোপণের উদ্বোধন করেন কবি সন্তোষ কুমার কুণ্ডুর পত্মী সবিতা কুণ্ডু ও চুড়ামনকাঠি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন ও চুড়ামনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরুদা খানম।
এসময় বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সভাপতি আহমদ রাজু, সাবেক সভাপতি এডিএম রতন, সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক শাহিনুর আক্তার, আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত. বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) সাবেক সভাপতি, অধ্যাপক মো. সামসুজ্জামান যশোর কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের বাংলা বিভাগীয় প্রধান হিসেবে অবসর গ্রহণ করেন। ২০২০ সালের ৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এ ছাড়া বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্য কবি সন্তোষ কুমার কুণ্ডু ছাতিয়ানতলা চুড়ামনকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। তিনি সালে ২০১০ সালের ১০ আগস্ট মৃত্যুবরণ করেন।
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) প্রয়াত কবিদের স্মরণে ফলজ বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews