বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: যশোর সদরের দৌলতদিহি গ্রামে গভীর রাতে রেজাউল ইসলাম (৩৫) নামে যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রেজাউল ওই গ্রামের গোলাম তরফদারের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, রাতের খাবার শেষে বাড়ির ছাদে বসেছিলেন রেজাউল। রাত ১২টার কিছু পর এক ফোন কলে সাড়া দিয়ে তিনি বাড়ি থেকে বের হন। প্রায় একশ গজ দূরে যেতেই দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে ও গলা কেটে ফেলে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পুলিশ জানায়,খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে।

যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন,নিহত রেজাউল যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং তাঁর নামে একাধিক মামলা রয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews