বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

গাজীপুরে সাংবাদিক হত্যা: যশোরে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৭৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ আগস্ট)  দুপুরে প্রেসক্লাব যশোরের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ পত্রিকার সম্পাদক একরাম-উদ-দৌলা, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি শেখ দিনু আহমেদ,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান,যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দেওয়ান মোরশেদ আলম,বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর শাখার সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।

এছাড়া মানববন্ধনে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার ঘটনা ঘটছে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় এ ধরনের নৃশংসতা বন্ধ হচ্ছে না। তারা সাংবাদিকদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews