বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোরের অভয়নগরে অস্ত্রের অংশ, পুলিশের সীলমোহরসহ দম্পতি আটক

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া এলাকায় বিশেষ অভিযানে অস্ত্রের অংশ,পুলিশের সীলমোহরসহ নানা সরঞ্জাম জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৯ আগস্ট) রাত ষ পৌনে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোস্তারি মারুফ শাহরিয়ার এর নেতৃত্বে ২ ইবি ব্যাটালিয়নের অভয়নগর ক্যাম্প সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে চলিশিয়া গ্রামের সাইদ মোল্লা (৫৬) ও তার স্ত্রী বেবি আক্তার (৪৫) এর বসতবাড়ি থেকে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি বাটন মোবাইল, ১টি পাসপোর্ট, ২টি চাপাতি, ২টি চাকু, বন্দুকের বিভিন্ন ছোট অংশ, ১২টি আইডি কার্ড, পুলিশের ৩টি সীলমোহর,এয়ারগানের বুলেট এবং ১টি কেঁচি উদ্ধার করা হয়।
পরে আটক দম্পতিকে উদ্ধারকৃত আলামতসহ অভয়নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews