শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে প্রাক্তন প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলার অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের চৌগাছায় এক তরুণীর একান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রাক্তন প্রেমিকসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। রবিবার (১০ আগস্ট) চৌগাছা উপজেলার হাজরাখানা গ্রামের ভুক্তভোগী তরুণী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জুবাইদা রওশন আরা আদালতে এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য চৌগাছা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন মাকাপুর গ্রামের সাহাজ্জেল হোসেন, তার স্ত্রী শিউলি বেগম,ছেলে খালিদ হাসান ও তারেক হাসান রনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর খালিদ হাসান ওই তরুণীর একান্ত ছবি ও ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক লাখ টাকা নেয় এবং পরবর্তীতে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়। অভিযোগে আরও বলা হয়, এঘটনায় পরিবারকে জানানোর পরও আসামিরা হুমকি-ধমকি দিতে থাকে। ভুক্তভোগী পর্নোগ্রাফি আইনে অভিযোগ এনে আদালতের শরণাপন্ন হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews