বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে মাদক বিরোধী অভিযানে দুইটি গাঁজাগাছ সহ যুবক আটক

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

যশোরে মাদক বিরোধী অভিযানে দুইটি গাঁজাগাছ সহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর মাদকবিরোধী অভিযানে যশোর জেলার কোতয়ালী থানাধীন যশোর পৌরসভার (৫ নং) ওয়ার্ডের আরবপুর গোড়াপাড়া মন্দির বিমানবন্দর সড়ক এলাকা থেকে ২ টি গাঁজা গাছ সহ আসামি শুভংকর দাসকে (৩ আগষ্ট ২০২৫) তারিখে আটক করা হয়

আটক আসামীর পরিচয়: শুভংকর দাস (২২), পিতাঃ শংকর দাস, মাতাঃ ময়না দাস, সাং- আরবপুর গোড়াপাড়া মন্দির, বিমানবন্দর সড়ক, ওয়ার্ড নং- ০৫, যশোর পৌরসভা, থানাঃ কোতয়ালী মডেল, জেলাঃ যশোর।

উপ-পরিদর্শক মোঃ সাইদুর রহমান বাদী হয়ে আসামী শুভংকর দাস (২২) এর বিরুদ্ধে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোঃ আসলাম হোসেন উপপরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, যশোর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews