বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদে কিশোরকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের মনিরামপুরে বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় জিসান (১৭) নামে এক কিশোরকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত দুই যুবক। আহত জিসান বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
জানা গেছে, গত ১ আগস্ট বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছিল জিসান। এর জেরে শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে গঙ্গুলিয়া মেঠোপাড়া এলাকায় মোটরসাইকেল যোগে আসা দুই যুবক তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে গাঙ্গুলিয়ার পশ্চিমপাড়ায় একাকী পেয়ে ধারালো হাসুয়া দিয়ে তার পিঠে আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় মনিরামপুর থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews