মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

যশোরে সাংবাদিক পুত্রকে ছুরিকাহত করেছে ছিনতাইকারি

  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

যশোরে সাংবাদিক পুত্রকে ছুরিকাহত করেছে ছিনতাইকারি

নিজস্ব প্রতিনিধি : গ্লোবাল টেলিভিশনের যশোর প্রতিনিধি ওবাইদুল ইসলাম অভির পুত্র জিহাদ হোসাইন (১৬) ছুরিকাহত। শুক্রবার সন্ধ্যায় শহরের ডিসি কোর্ট এলাকায়

এ ঘটনা ঘটে। আহত জিহাদ বর্তমানে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় জিহাদ তার এক বন্ধুর সঙ্গে ডিসি কোর্ট এলাকা ঘুরতে গেলে হঠাৎ অজ্ঞাতপরিচয় ৫-৬ জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা জিহাদের পকেটে হাত দিলে তিনি বাধা দেন। এ সময় দুর্বৃত্তদের একজন ধারালো চাকু দিয়ে জিহাদের ডান উরুতে আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে সঙ্গে থাকা বন্ধু তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, জিহাদের পায়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য, ডিসি কোর্ট এলাকা সাধারণত জনসমাগমপূর্ণ হলেও সম্প্রতি সেখানে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews