শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

মাগুরায় এওয়ার্ডধারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা সদর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫ খ্রি. সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস মাগুরা সদর উপজেলা এর আয়োজনে ৩৯ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম ও উপস্থাপনায় রাউতড়া হৃদয়নাথ স্কুল এন্ড কলেজ সহকারী শিক্ষক মিলন কীর্তনিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর সহকারি কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, মাগুরা সহকারি জেলা শিক্ষা অফিসার প্রদ্যুত কুমার দাস সহ প্রমুখ।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালে ৩৯ জন এসএসসি, সমমান ও এইচএসসি, সমমান উত্তীর্ণ এওয়ার্ডধারী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

প্রধান অতিথি মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান বলেন মাধ্যমিক শিক্ষা স্তরে প্রতিটা শিক্ষার্থীকে গুরুত্বের সাথে লেখাপড়া করতে হবে এবং সেকেন্ড অপশন হিসেবে ইতিহাস, গল্প, সংস্কৃতি, খেলাধুলা ইত্যাদি বিষয় নিয়ে চর্চা করা। প্রাইভেট টিউটোরিয়াল করানো সহ রুটিন মাফিক বই পড়তে হবে। আর এটা স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও বাড়ির অভিভাবকরা গুরুত্ব সহকারে দেখা উচিৎ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews