শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

আল্লাহর আইনের শাসন এ দেশের শান্তি এনে দিতে পারে  বসুন্দিয়ার গণ সমাবেশে পীর সাহেব চরমোনাই

  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে
 যশোর অফিস : যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশে’র আয়োজনে ২৭ জুলাই রবিবার বিকাল ৩টায় গণ সমাবেশ বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সকল গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক (পি আর) পদ্ধতিতে নির্বাচনের’ দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ৮৮’ যশোর-৪ নির্বাচনী এলাকায় এই প্রথম গণ সমাবেশ অনুষ্ঠিত হলো। বসুন্দিয়া ইউনিয়ন শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মাওলানা সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং বাঘারপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা ফজলুল করিমের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) । তিনি সমাবেশে উপস্থিত জনতা এবং দেশবাসীর উদ্দেশ্যে বলেন যুগে যুগে স্বৈরাচার ও ফ্যাসিস্ট গণহত্যাকারীদের জনগণের উপর দমন নিপীড়ন ও রাষ্ট্রকে শোষণের চিত্র স্মরণ করুন। তিনি বলেন বাংলাদেশে মানুষের অধিকার নিশ্চিত ও শান্তি প্রতিষ্ঠা করতে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের কোন বিকল্প নেই। তিনি ইসলামের চেতনাকে ধারণ করে আগামীর নির্বাচনে ইসলামী দলগুলোকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, কেন্দ্রীয় আইনজীবী পরিষদের যুগ্ন সম্পাদক এডভোকেট বায়েজিদ হোসেন, যশোর জেলা সাবেক পুলিশ অফিসার আলহাজ্ব মিয়া মোঃ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আলী সরদার।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা যুগ্ন সম্পাদক আলহাজ্ব এইচ এম মহসিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লাহ, সদর উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, বাঘারপাড়া উপজেলা সভাপতি মাওলানা বেলাল হোসেন, অভয়নগর উপজেলা সভাপতি আলহাজ্ব মোকাররাম শেখ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews