বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

যশোর জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ড দখল নিয়ে নারী কর্মীকে মারধর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪২৫ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ফিজিওথেরাপি ওয়ার্ডের দখল নিয়ে দুপক্ষের বিরোধে চামেলী আক্তার পাখি (২৫) নামে এক নারী কর্মী মারধরের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ৮টার দিকে হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত পাখি যশোর সদর উপজেলার কচুয়া গ্রামের নওশের আলী গাজীর মেয়ে। তিনি কথিত শাহজালাল ফিজিওথেরাপি সেন্টারের কর্মী। তিনি জানান, এক রোগীকে দেখতে গিয়ে কথিত মেঘলা ফিজিওথেরাপির মালিক দাবিদার গোলাম রসুলের হামলার শিকার হন। পাখিকে উদ্ধার করে সহকর্মীরা জরুরি বিভাগে নিয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় তার মা কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত গোলাম রসুল বলেন, “ওয়ার্ডে কাজ করতে গেলে পাখি খারাপ আচরণ করায় তাকে মারতে বাধ্য হই।” তিনি আরও দাবি করেন, হাসপাতালের এক কর্মচারীর মাধ্যমে তিনি ওয়ার্ড ব্যবহারের অনুমতি নিয়েছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভিন্ন ওয়ার্ডে কথিত কয়েকটি ফিজিওথেরাপি প্রতিষ্ঠানের দখলদারিত্ব রয়েছে। পুরুষ-মহিলা বিভিন্ন ওয়ার্ড নির্দিষ্ট প্রতিষ্ঠান ও কর্মীদের মধ্যে ভাগ করা রয়েছে। এ দখল নিয়ে প্রায়ই বিরোধ দেখা দেয়। এসবের নেপথ্যে হাসপাতালেরই এক কর্মচারী মুছা নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ।

কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, “অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হোসাইন সাফায়েত বলেন, “আমি আগেও এসব কথিত ফিজিওথেরাপি কর্মীদের নিষেধ করেছি। এবার পুলিশকে বলেছি কড়া পদক্ষেপ নিতে। কাউকে হাসপাতালে এসে এভাবে কাজ করতে দেওয়া হবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews