বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

দৌলতপুর বাড়িতে সকালে ও দুপুরে প্রশাসন পাঠিয়ে দু’দফা হয়রানি করার পর রাতে বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসীরা

  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার কুষ্টিয়া জেলা: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে জনৈক রূপচাঁদের বাড়িতে গতকাল মঙ্গলবার সকালে মিথ্যা তথ্য দিয়ে প্রশাসনের লোকজন ডেকে এনে ব্যাপক তল্লাশি করানো হয়। এ ঘটনার জন্য রূপচাঁদের স্ত্রী ও প্রতিবেশীরা জনৈক জাহাঙ্গীর ও রাজ্জাককে দোষারোপ করেছে। জানা গেছে, ঐদিন ভোর ৬ টার সময় প্রশাসনের পরিচয় দিয়ে কিছু লোকজন রূপচাঁদের বাড়িতে ব্যাপক তল্লাশি করে এবং রূপচাঁদকে মারধর করে। এরপর ওইদিন দুপুরে পুলিশ এসে আবারো একই রকম কাজ করে। দিনভর নানা উৎকণ্ঠায় ছিল উক্ত পরিবার এর সদস্যরা। উদ্বেগ কাটতে না কাটতেই রাত ১০ টার দিকে কৌশলে আগুন ধরিয়ে বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। বাড়িতে অবস্থানরত রূপচাঁদের স্ত্রী বিষয়টি দেখে ফেলে। আগুন নেভাতে প্রায় এক ঘন্টা সময় লাগে। প্রতিবেশীরা দ্রুত পানি এনে আগুন নেভায়। এ ব্যাপারে রাতেই পুলিশকে অবহিত করা হলে পার্শ্ববর্তী ক্যাম্প পুলিশ গভীর রাতেই ঘটনাস্থলে যায়। জাহাঙ্গীর ও রাজ্জাক এর সাথে বাড়ি ও জমি জমা সংক্রান্ত বিরোধের জেরের কারণে আক্রোশমূলকভাবে তারা রূপচাঁদকে এরূপ হয়রানি ও তাদের ব্যাপক ক্ষতি সাধনের অপচেষ্টা করছে। দিনভর একটি পরিবারকে কেন্দ্র করে এরূপ হয়রানি ও নির্যাতনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বেড়েছে। উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতায় ভুগছে উক্ত পরিবার। ঘটনাটির তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার দাবি এলাকাবাসীর। অগ্নি সংযোগে গৃহ অভ্যন্তরের আসবাবপত্র ও টিনের চাল পুড়ে ক্ষতি সাধিত হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews