মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সাংবাদিক সন্তানদের কৃতিত্ব কেশবপুরের ঐতিহ্য কালোমুখ হনুমান আজ অস্তিত্ব সংকটে, টিকে থাকতে প্রয়োজন নিরাপদ আবাস ও খাদ্য ডেঙ্গু হলে পর্যাপ্ত তরল খাবার ও বিশ্রামের পরামর্শ চিকিৎসকদের পটুয়াখালীতে পুলিশের সফল অভিযানে ১৬১০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৯৭ বোতল কাশির সিরাপসহ ১ জন আটক ফুটবল খেলাকে কেন্দ্র করে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ১, আহত ৭ সুইমিং ফেডারেশনের অ্যাডহক কমিটির সদস্য নির্বাচিত যশোরে নজরুল ইসলামকে বিভিন্ন সংগঠনের সংবর্ধনা মানবিক বিভাগ থেকে সাফল্য: বিসিএস ক্যাডার হয়ে দেশসেবার স্বপ্ন যশোর শিক্ষা বোর্ড স্কুলের শিক্ষার্থী মুমুর ১১৯৯ নম্বর পেয়ে এসএসসিতে গলাচিপা উপজেলায় প্রথম লাইসা আনান বিআরটিএর উদ্যোগে গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত ৭৪ পরিবার পেল ৩ কোটি ৪৬ লাখ টাকা

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধিঃ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীসহ এ পর্যন্ত ৩১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। তাদের স্মরণে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) রাষ্ট্রীয় শোক পালন করার পাশাপাশি জাতীয় পতাকা অর্ধণমিত রেখে তাদের জন্য দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২২ জুলাই) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে। একই সঙ্গে আহতদের সুস্থতা কামনা করা হয়। এ সময় পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ পাঠ ও মোনাজাতের মাধ্যমে সবার জন্য দোয়া করা হয়।

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। তিনি বলেন বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিশু শিক্ষার্থীসহ যাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ শোকাবহ পরিবারকে ধৈর্যধারণ করার তৌফিক দিন।’

তিনি আরও বলেন, ‘যারা আহত অবস্থায় আছে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা সবাই পানাহ চাই এ রকম হঠাৎ মৃত্যু হওয়া থেকে।’

এ দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews