বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে পাওনা টাকা চাওয়ায় ব্যক্তিকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত স্বামী-স্ত্রী পলাতক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের ফরিদপুর গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু বক্কার (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবু বক্কার ওই গ্রামের মৃত হোসেন কবিরাজের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বক্কার কিছুদিন আগে নির্মল কুমার নামের এক ব্যক্তির কাছে মুরগি বিক্রি করেন। এ সংক্রান্ত বাকি টাকা চাইতে গেলে অভিযুক্ত নির্মল কুমার (৪৫) ও তার স্ত্রী ক্ষিপ্ত হয়ে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন তাকে।

আহত অবস্থায় স্থানীয়রা আবু বক্কারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত স্বামী-স্ত্রী পলাতক রয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, পাওনা টাকা সংক্রান্ত বিষয় একটি ঘটনা ঘটেছে। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews