শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরের রাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু যশোরের চৌগাছায় ১৪৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে এসআরবি-৬ কেশবপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় খুলনার শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শাহরিয়ার রকি মাদারীপুরে গ্রেফতার যশোরে মাদ্রাসাছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শীতের আগমনেও ডুমুরিয়ার বিল ও জলাশয়ে এখন দেখা মিলছে না অতিথি পাখির কেশবপুর উপজেলা এনসিপির নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেত্রীর মতবিনিময় অনুষ্ঠিত। ভাঙ্গা টোল প্লাজায় ট্রাকে আগুন দেওয়ার ভিডিও, দাবির সত্যতা মেলেনি নড়াইলে তরুণীকে ৪ দিন আটকে রেখে গণধর্ষণ দুইজন গ্রেপ্তার কেশবপুরে মহিলা কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

যশোরে আলাদা অভিযানে ফেনসিডিল ইয়াবা উদ্ধার আটক দুই

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের শার্শায় ও বসুন্দিয়ায় আলাদা অভিযানে পুলিশ ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে।
ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় এলাকার নিটল টাটা গাড়ির ডিপো অফিসের সামনে থেকে রিয়াদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করাহয়। এ সময় আরো একজন পালিয়ে যায়। আটক রিয়াদ হোসেন অভয়নগর উপজেলার শংকরপাশা বুনোরামপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
এদিকে শার্শা থানার এসআই সোহানুর রাহমান জানিয়েছেন, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলার বুরুজবাগান এলাকা থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুজ্জামান মন্টু (৪৭) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews