বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

মাগুরার গোবরা গ্রামে বিএডিসির সেচ পাম্পের পানি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের মাঠের বিলে চিত্রা নদী থেকে বিএডিসির সেচ পাম্পের মাধ্যমে পানি দেওয়ার জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার ২০ জুলাই দুপুর ২ টার সময় উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের কৃষক নুরুল বিশ্বাস, ইমান বিশ্বাস, শহিদুল হোসেন, হুমায়ুন কবির সহ আরও অনেকে অভিযোগ করে বলেন, সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দাবি করা হচ্ছে এবং এই অতিরিক্ত টাকা না দিলে তাদের জমিতে সেচ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কৃষকের জমিতে পানি না দেওয়ার কারণে জমিতে চাষ করাতে পারছে না।

অভিযোগকারী কৃষকরা আরোও বলেন, গোবরা গ্রামের সাহেব আলী ও তার আপন ভাই চান আলী মিয়া বিএডিসির সেচ পাম্প প্রকল্প নিয়ে আসার পর থেকে এলাকার কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা দাবি করে। তারা আরও জানান বিগত দিনে এই সাহেব আলী ও তার পুত্র সাকিব ও তার ভাই চান মিয়া আওয়ামীলীগ এর নেতা হওয়ায় প্রভাব খাটিয়ে ইচ্ছে মত টাকা নিয়েছে কৃষকদের থেকে।
এবিষয়ে গোবরা গ্রামের বিএডিসির সেচ প্রকল্প পাম্পের সাহেব আলী ও তার আপন ভাই চান মিয়ার বাড়িতে গেলে সে সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে বাড়ি থেকে সরে পড়ে।
মাগুরা জেলা বিএডিসি কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন, সাহেব আলীর অভিযোগের বিষয়টি শুনলাম তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা করা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews