শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

যশোরের চৌগাছায় চুরির মালামালসহ একজন গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের চৌগাছা থানা পুলিশ বিশেষ অভিযানে চুরির স্বর্ণালঙ্কার, রুপার গহনা ও নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনায় মো. হাসান (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি চাঁদপাড়া গ্রামের বাসিন্দা এবং পিতা নাজিরের ছেলে।

থানার ওসি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মেহেদী হাসান মারুফ, এসআই (নিঃ) মো. সলিমুল হক, এসআই (নিঃ) মো মিজানুর রহমান ও এসআই (নিঃ) উত্তম কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে—স্বর্ণের এক জোড়া চুরি, দুই জোড়া কানের দুল, পাঁচটি আংটি, এক জোড়া কানের বেলকুলি, রুপার দুটি নুপুর, দুটি চুড়ি, একটি আংটি, একটি কানের রিং, একটি চেইন, একটি স্বর্ণের কানের রিং এবং স্বর্ণ বিক্রির ৮০ হাজার টাকা।
আটক আসামিদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে
জানান চৌগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews