শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত যশোর ডিবির পৃথক অভিযানে ৩ জন আটক, ৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল অ্যালকোহল উদ্ধার রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী ঝিকরগাছায় মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপিত ঝিকরগাছায় মীর বাবরজান বরুণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুপারি গাছ বিতরণ ঝিকরগাছায় নারী ও দুই শিশুকে মারধরের অভিযোগ, চার আসামি আটক

ডিমলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে ডিমলায় লাইসেন্সবিহীন ও অনিয়মতান্ত্রিকভাবে ওষুধ বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।

সোমবার (১৪ জুলাই) দুপুরে ডিমলা উপজেলার বিভিন্ন ফার্মেসিতে প্রায় এক ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি, লাইসেন্স জটিলতা, নিষিদ্ধ ওষুধ বিক্রি, অপ্রশিক্ষিত কর্মচারী দ্বারা ওষুধ বিক্রি, চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড বিক্রি, ওষুধের ইনভয়েস ও রশিদের গরমিল এবং মোড়কজাত নিয়ম লঙ্ঘনের মতো একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ সময় তিনটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত ফার্মেসিগুলো হলো—জামান ফার্মেসি (১০ হাজার টাকা), মনি ফার্মেসি (১০ হাজার টাকা) এবং জাবেদ ফার্মেসি (৫ হাজার টাকা)।

অভিযানে অংশ নেন জেলা ড্রাগ সুপার মিতা রায়, ডিমলা উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী মর্তুজা নেলিন এবং উপজেলা গ্রাম্য ডাক্তার সমিতির সভাপতি মো. রেজাউল করিম প্রামাণিক প্রমুখ।

অভিযান পরিচালনা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমরানুজ্জামান। তিনি বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। আইন ভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, “এই অভিযান স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং অস্বাস্থ্যকর ও অনিয়ন্ত্রিত ওষুধ ব্যবসার বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে।”

সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, প্রশাসনের এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে ফার্মেসিগুলোর অনিয়ম কমবে এবং জনস্বাস্থ্য রক্ষায় তা কার্যকর ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews