বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিরামপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল- রাজপথেই জবাবের ঘোষণা শ্যামনগরে চালিতাঘাটা বাজারের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন বিজিবির অভিযানে ভারতীয় নেশার ইস্কাফ সিরাফ ও চোরাচালানী মালামাল আটক ‎ যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং

শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণে ঝিকরগাছায় সচেতনতামূলক সভা

  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান বাবু, নিজস্ব প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় ২০২৫/২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করণের লক্ষ্যে এক সচেতনতামূলক প্রচারণা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিকরগাছা উপজেলা পরিষদ কতৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জনাব মো. হুসাইন শওকত।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন নাগরিকের মৌলিক অধিকার ও দায়িত্ব। এটি শুধু সরকারের পরিসংখ্যান বা ডাটাবেইসের জন্য নয়, বরং নাগরিকের পরিচিতি, শিক্ষা, স্বাস্থ্য, সম্পত্তি ও উত্তরাধিকারসহ নানাবিধ আইনি ও প্রশাসনিক সুবিধা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব ভুপালী সরকার।
তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে জন্ম ও মৃত্যুনিবন্ধন না করলে সরকারি সেবা প্রাপ্তিতে জটিলতা দেখা দিতে পারে। এজন্য সকলকে সচেতন হতে হবে এবং স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা নিবন্ধন প্রক্রিয়া সহজীকরণ, ডিজিটাল রেজিস্ট্রেশন ব্যবস্থা জোরদারকরণ এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রমের বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews