রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় মন্ত্রী নিতাই রায় চৌধুরীর ব্যস্ত দিন: কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়নের নানা উদ্যোগ কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার বারবার নির্বাচিত স্বতন্ত্র প্রার্থী সাইয়েদা আক্তার পার্পিয়া, ফের নির্বাচনী মাঠে মহেশপুর থানার বার্ষিক পরিদর্শনে পুলিশ সুপার শার্শায় জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার কেশবপুরে বিস্ফোরণে আহত ১, ককটেল সদৃশ্য বস্তুু ২ টি উদ্ধার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে গর্তের খানাখন্দ: জনদুর্ভোগ চরমে, বেহাল দশা ডুমুরিয়া থেকে চুকনগর কালীগঞ্জের কাশিপুর বেদে পল্লি: সংঘাত নয়, শান্তি ও ঐক্যবদ্ধ বসবাসের আবেদন পদকপ্রাপ্ত গুণীজন মুহম্মদ শফি”যশোরে দ্যোতনা সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

যবিপ্রবির একাডেমিক সেবা এখন অনলাইনে

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

যবিপ্রবি প্রতিনিধি: মোঃইমরানহোসেন : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) একাডেমিক সেবাসমূহ সহজীকরণ এবং আরও দ্রুত সময়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের একাডেমিক শাখা চালু করেছে ডিজিটাল পোর্টাল ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন। এটি আগামী ১২ ই জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে।

এই পোর্টালের মাধ্যমে যবিপ্রবির বর্তমান ও ডিগ্রিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থীদের মাইগ্রেশন সার্টিফিকেট, মিডিয়াম অফ ইন্সট্রাকশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্র, সেমিস্টার ফিস, না-দাবি সনদ (২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে) ইত্যাদি সেবা সমূহ প্রদান করা হবে।
এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে উপস্থিত না হয়েও ঘরে বসেই গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং আবেদনপত্রের সর্বশেষ অবস্থা ও অবস্থান পর্যবেক্ষণ করতে পারবে।

যখন কোনো সার্টিফিকেট প্রস্তুত হয়ে যাবে, তখন একাডেমিক শাখা থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। এরপর শিক্ষার্থী নিজের সুবিধামতো সময়ে সংশ্লিষ্ট সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। নতুনভাবে চালু হওয়া এই পোর্টালের ঠিকানা হলো https://dics.just.edu.bd।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews