বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

অন্তর্বতীর্কালীন সরকার দেশ ও ইসলাম বিরোধী কোন পদক্ষেপ নিলে প্রতিরোধ করা হবে : যশোরে আল্লামা মামুনুল হক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের সকল সংকটে খেলাফত মজলিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। জুলাই আন্দোলনেও রক্ত দিয়েছে কিন্তু স্বৈরচারীর কাছে মাথানত করেনি। আমরা জুলাই বিপ্লবের অন্যতম স্টেক হোল্ডার, আমরা নতুন বাংলাদেশ নির্মাণের অন্যতম দাবিদার। তাই অন্তর্বতীর্কালীন সরকারকে আমরা সহযোগিতা করছি। কিন্তু তারা দেশ ও ইসলাম বিরোধী কোন পদক্ষেপ নিলে তাদের বিরুদ্ধে মাঠে নামতে দ্বিধাবোধ করবো না।

 বৃহস্পতিবার সন্ধ্যায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। শাপলা চত্বরে গণহত্যা, পিলখানা হত্যা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচার ও খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করেন সংগঠনটির যশোর জেলা শাখা।
মামুনুল হক বলেন, ইসলাম ও মহানবী (স:) এর বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ কটাক্ষকারী শারমীন মুরশিদকে ঠেকান নইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এসময় তিনি আরো বলেন, স্বাধীনতার অবদানের নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার প্রচেষ্টা চলছে। কিন্তু আবু সাঈদ, মুগ্ধর বাংলাদেশে তাদের ফিরে আসতে দেয়া হবে না। এজন্য দেশের সকল রাজনৈতিক দলগুলোকে একসাথে থাকার আহবান জানান। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতা যেন বিদ্বেষ ছড়ানোর হাতিয়ার না হয়ে ওঠে।
আল্লামা মামুনুল হক আরো বলেন,নির্বাচনে পিআর পদ্ধতি নিয়ে যে আক্রমনমুখি অবস্থার সৃষ্টি হয়েছে সেটাকে খেলাফত মজলিস উদ্বেগজনক বলে মনে করে। এ বির্তক নিরসনে আমরা যে কল্যাণকর প্রস্তাব উপস্থাপন করেছি সকল দলকে তা বিবেচনায় নিয়ে কার্যকর করার আহবান জানাচ্ছি।
খেলাফত মজলিস যশোরের সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, শরীফ সাঈদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা নিয়ামততুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য অতিউল্লাহ মাহমুদ। এছাড়া খুলনা বিভাগের ১০ জেলার সভাপতি সম্পাদকরা বক্তব্য রাখেন।
এর আগে, বৃষ্টি উপেক্ষা করে যশোর ছাড়া আশেপাশের বিভিন্ন জেলা উপজেলার নেতাকর্মীরা মিছিলসহকারে অংশ নেন বিডি হলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews