বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
যশোর কেশবপুরে ব্যবসায়ীকে মারধর ও হত্যাচেষ্টা ঘটনায় আদালতে পৃথক দুই মামলা দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পে ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

“আজ ও কাল” সাপ্তাহিক ছুটিতেও চালু থাকছে আমদানি-রপ্তানি বাণিজ্য সহ পণ্য খালাস কার্যক্রম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

আতিকুজ্জামান (শার্শা) যশোর ::“আজ ও কাল” সাপ্তাহিক ছুটিতেও চালু থাকছে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ পণ্য খালাস কার্যক্রম। বেনাপোল কাস্টম হাউসসহ দেশের সকল কাস্টম হাউস ও কাস্টমস শুল্ক স্টেশনগুলোতে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ চালু থাকবে আমদানি-রপ্তানি পণ্য খালাস কার্যক্রম। বৃহস্পতিবার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর প্রথম সচিব (কাস্টমস নীতি) মুঃ রইচ উদ্দিন খান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, এসাইকুডা ওয়াল্ড সিস্টেম-এর ধীরগতির কারণে গত কয়েকদিন যাবত দেশের আমদানি-রপ্তানি’ পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্থ হয়। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে ১১ ও ১২ জুলাই ২০২৫ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে নির্দেশনায়’ বাণিজ্যিক ব্যাংকগুলোকে কাস্টমস সংশ্লিষ্ট লেনদেন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, মোংলা ও পায়রা বন্দরসহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে পণ্য খালাস কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ উদ্যোগের ফলে সাপ্তাহিক ছুটির মধ্যেও ব্যবসায়ীরা কাঁচামালসহ আমদানি পণ্য দ্রুত খালাস করতে পারবেন। এতে রপ্তানি কার্যক্রম ও দেশের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রাফেজা বেগম। তিনি জানান, বেনাপোল স্থলবন্দরে শুক্র ও শনিবার খোলা রাখার জন্য এনবিআর থেকে নির্দেশনা এসেছে। সে অনুযায়ী এ বন্দরে শুক্র ও শনিবার আমদানি-রপ্তানি বানিজ্যসহ পণ্য খালাস সংক্রান্ত সকল ধরনের কাজ চালু থাকছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews