1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

খুলনার ঐতিহাসিক “জমিদার বাড়ি” দখল ও জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৭৪ বার পড়া হয়েছে

খুলনা অফিস: ১০-০৭-২০২৫: খুলনার ঐতিহাসিক ‘মিয়াবাগ’ জমিদার বাড়ি দখল ও জীবননাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ওই বাড়ির একজন শরিক মিয়া বাবার হোসেন। আজ খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি তার পরিবারের জামাই ও ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তা তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার নিঃসন্তান অবস্থার সুযোগ নিয়ে তার ভাইয়ের স্ত্রী শিউলি বেগম ও তার মেয়ে জামাই তারেক আহমেদ মিয়াবাগের একাধিক কক্ষ জোরপূর্বক দখল করে নিয়েছেন। ৪ জুলাই বাড়িতে গেলে তিনি দেখতে পান বেশিরভাগ কক্ষে তালা মারা, এবং পরদিন তাকে বাসা থেকে বেরিয়ে যেতে হুমকি দেওয়া হয়।

তার অভিযোগ, তিনি বাধা দিলে তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয় এবং তাকে মারধরের চেষ্টা করা হয়। পরবর্তীতে তাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তিনি আত্মীয়ের বাসায় আশ্রয় নিতে বাধ্য হন। এ ঘটনায় সোনাডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “ঘরজামাই থেকে এখন পুরো বাড়ির মালিকানা দাবি করছে তারেক আহমেদ। সেনাবাহিনীর হুমকি দেখিয়ে আমাদের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করছে। আমি অসুস্থ অবস্থায় নিজের বাড়িতেই অনিরাপদ। তাই ন্যায়বিচার চেয়ে আজ আপনাদের সামনে এসেছি।”
উল্লেখ্য, তারেক আহমেদ এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনের শেষাংশে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আমি চাই খুলনার মানুষ মিয়াবাগ নিয়ে আসল ঘটনা জানুক। আপনাদের সাহসী লেখনীর মাধ্যমে যেন বিচারপ্রার্থী একজন অসহায় মানুষের কথা প্রকাশ পায়, সেই প্রত্যাশা করছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট