1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন যশোরে চিকিৎসকের বিরুদ্ধে শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ যশোরে কচুয়ায় “ঘোপ যুব সমাজের “উদ্দোগে ৫০০ মানুষদের মাঝে ইফতার বিতরন যশোর জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন মসজিদের ফ্যান চালানো নিয়ে সংঘর্ষ, কেশবপুরে আহত ৮

নবনিযুক্ত অধ্যক্ষকে বরণ করল যশোর এমএম কলেজ শিক্ষক পরিষদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক : যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ৪২তম অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান। মঙ্গলবার সকালে কলেজের শিক্ষক লাউঞ্জে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করে কলেজ শিক্ষক পরিষদ। ফুল দিয়ে অধ্যক্ষকে বরণ করেন শিক্ষকরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন। এছাড়াও শিক্ষক পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও সকল বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান এর আগে সরকারি তিতুমীর কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের ১৯টি বিভাগের শিক্ষকরা পর্যায়ক্রমে ফুল দিয়ে নবনিযুক্ত অধ্যক্ষকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ ড. মিজানুর রহমানের কর্মদক্ষতা, নেতৃত্বগুণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ও এম এম কলেজ শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মোঃ মুকুল হায়দার।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট