শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির নির্বাহী সদস্য মোজাফফার হোসেনকে বিদায় সংবর্ধনা যবিপ্রবিতে নানা আয়োজনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত যশোর হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ছয় বছরের পথচলায় মানুষের ভালোবাসায় সিক্ত রাতদিন নিউজ, বর্ণাঢ্য আয়োজনে অর্ধযুগ পূর্তি উৎসব জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে, অতিরিক্ত টাকা নেওয়া যাবে না: প্রতিমন্ত্রী অমিত নড়াইলের লোহাগড়ায় ছেলের হাতে বাবা খুন এস এফ ট্রাভেলসের চেয়ারম্যানের বিরুদ্ধে কোটি টাকার হজ্ব প্রতারণার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের ১৬ বছর পর চট্টগ্রামে ধরা পড়ল খুলনার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

যশোরে পবিত্র আশুরা উপলক্ষে শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল সম্পন্ন

  • প্রকাশিত: রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৪৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শোক র‍্যালি ও তাজিয়া মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার (৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে শুরু হয়ে মিছিলটি মুড়লী মোড়স্থ ইমামবাড়ীতে গিয়ে শেষ হয়। এতে হাজার হাজার  শিয়া মুসল্লি অংশ নেন।

শোক র‍্যালিতে নেতৃত্ব দেন দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ী কার্যকর পর্ষদের সভাপতি এহতে শাম-উল আলম প্রতীক। মিছিল চলাকালীন ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে মুসল্লিরা মাতম ও শোক প্রকাশ করেন।

পুরো কর্মসূচি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। প্রশাসনের পক্ষ থেকে ছিলো কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, ১০ই মহররম মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে আশুরা দিবস হিসেবে পালিত হয়। শিয়া সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত শোকাবহ ও তাৎপর্যময়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews