সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেফতার _পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ আটক ১ যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষ বিতরণ কর্মসূচি সম্পন্ন উন্মুক্ত জলাশয়ে জেলেদের অবাধ সুযোগ ও ‘জাল যার, জল তার’ নীতি বাস্তবায়নের দাবি ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত ব্যক্তির সরকারি জমি দখল করে নিলেন বিএনপি নেতা ! রেল কর্তৃপক্ষের মামলা যশোরের কেশবপুরে সরকারি বাওড় দখল ও মাছ লুটের অভিযোগ গোপালগঞ্জে এক লাখ টাকা ধার ফেরত চাওয়ায় দম্পতিকে মারধরের অভিযোগ খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শৈলকুপায় ৪৮ পিস ইয়াবাসহ ৩ যুবক আটক শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন কোটালীপাড়ায় জাল কাগজে দলিল রেজিস্ট্রির অভিযোগ, দুই দলিল লেখক বহিষ্কার

যশোরের ঝিকরগাছায় এসিড নিক্ষেপে একই পরিবারের শিশু সহ তিনজন আহত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৭৭৪ বার পড়া হয়েছে

আশরাফুজ্জামান বাবু, ঝিকরগাছা প্রতিনিধি : যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে বিয়েতে অসম্মতির জেরে এসিড নিক্ষেপের ঘটনায় একই পরিবারের নারী ও শিশু সহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮ টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। আহতরা হলেন শিশু ইয়ানূর (৮), তার বড় বোন রিপা খাতুন (২৬) ও মা রাহেলা খাতুন (৪৮)। তারা ঝিকরগাছার গদখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারিক সূত্রে জানা গেছে, প্রতিবেশী ফজলুর রহমানের বাড়ির কাজের লোক জসিম (৩৫) দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করলে সে ক্ষিপ্ত হয় এবং বৃহস্পতিবার রাতে জানালার ফাঁক দিয়ে এসিড নিক্ষেপ করে। এসিড নিক্ষেপে ইয়ানূর গুরুতরভাবে দগ্ধ হয়। বর্তমানে সে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিপা ও রাহেলা সামান্যভাবে দগ্ধ হলেও শারীরিকভাবে বিপদমুক্ত রয়েছেন। প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্ত জসিমের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে আহত রিপা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি বহুবার তাকে বুঝিয়েছি যে আমি বিয়ে করতে আগ্রহী নই। কিন্তু সে হুমকি দিয়ে যাচ্ছিল। আজ সে আমাদের জীবন ধ্বংস করার চেষ্টা করল। এ বিষয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ বলেন,ঘটনা জানার পর থেকে আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। তবে প্রাথমিক তথ্যের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে আটকের জন্য অভিযান চালানো হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews