বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কোটচাঁদপুরে ২ কোটি ৪০ লাখ টাকার সড়ক সংস্কারে পুকুরচুরি: এলজিইডি কর্মকর্তাদের রহস্যজনক নীরাবতা।

অভয়নগরে তরুণীকে ধর্ষণ চেষ্টা মামলায় গ্রেপ্তারে -১

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : যশোরের অভয়নগর উপজেলায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ রাশেদ খা নামে এক আসামিকে ধর্ষণ চেষ্টায় জড়িত থাকার গ্রেফতার করেছে। তরুণীর মা শনিবার রাতে অভয়নগর থানায় মামলা করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে উপজেলার নওয়াপাড়া পৌরসভার তেঁতুলতলা এলাকায় একটি সংঘবদ্ধ চক্র এক চা দোকানীর বাড়িতে ঢুকে ঘরের দরজা ভেঙে তার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে এ সময় স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। এরপর মেয়ের মা শনিবারে অভয়নগর থানায় তিনজনের বিরুদ্ধে তার মেয়েকে ধর্য়ণ চেষ্টার অভিযোগ করেন। পুলিশ এরপর ওইদিন গভীররাতে অভিযান চালিয়ে মামলার এক আসামি নওয়াপাড়া রেলবস্তি এলাকার নেয়ামত খার ছেলে রাশেদ খাকে(৪০) গ্রেফতার করে।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল আলিম জানান, উপজেলায় এক তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ তরুণীর মা থানায় মামলা করার পর আমরা অভিযোগের সাথে জড়িত থাকায় রাশেদ নামের একজনকে গ্রেফতার করেছি। অন্যদের গ্রেফতারের চেষ্টা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews