বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা ভাঙ্গায় গাছের চারা বিতরণ করল সাজেদা ফাউন্ডেশন সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ যশোর মণিরামপুর ফাজিল মাদ্রাসার নতুন ভবনে অসংখ্য ফাটল,ঝুকিপূর্ণ ঘোষণা! নিখোঁজের তিন দিন পর কপোতাক্ষ নদে মিলল ভ্যানচালক একলাসের মরদেহ যশোরে জেলা পুলিশের উদ্যোগে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ অনুষ্ঠিত বিপিএম-সেবা পদক পাওয়ায় গোপালগঞ্জের পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির খুলনা মহানগরীর ডেঙ্গু সংক্রমণের দিক থেকে সবচেয়ে ঝুকিপূর্ণ এলাকা– কেসিসি প্রশাসক মঞ্জু কেশবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত প্রকৃতি-ভিত্তিক সমাধান বাস্তবায়ন ও পর্যবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

****ব্রেকিং নিউজ **** ইসলামী আন্দোলনে যোগদানে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের খোঁজখবর নিলেন গণঅধিকার পরিষদ জেলা যশোর

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায়। যশোর নওয়াপাড়া ইউনিয়নের শোকাহত নিহত ও আহত পরিবারের সার্বিক খোঁজখবর নিলেন যশোর জেলার গণঅধিকার পরিষদ। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাত ৩ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া হাইওয়ে থানার এক কিলোমিটার দূরে, লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

রবিবার ২৯ জুন ইসলামী আন্দোলনে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নেন গনঅধিকার পরিষদ জেলা যশোর। এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি, (এ.বি. এম.আশিকুর রহমান) সাধারণ সম্পাদক,শেখ ফরহাদ রহমান মুন্না,দপ্তর সম্পাদক, মহিন পারভেজ, শ্রমিক অধিকার পরিষদ যশোর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ন কবির (মুরাদ) সিনিয়র সহ-সভাপতি মোঃ আসাদুর রহমান (সানি) ক্রিয়া সম্পাদক বিষ্ণুপদ কর্মকার,যুব অধিকার পরিষদের সাবেক জেলার নেতৃবৃন্দ সহ আরো অনেকে।

যশোর নওয়াপাড়া ইউনিয়নের ঘুরুলিয়া কামার মোড় এলাকার নিহত মোস্তফা কামালের বাড়িতে যান গণঅধিকার পরিষদ জেলা যশোরের সভাপতি এ.বি. এম.আশিকুর রহমান,নিহত মোস্তফা কামালের দুই সন্তান তাহমিন ও অলিদ হাসানকে জড়িয়ে ধরে গভীর সমবেদনা প্রকাশ করেন। এরপর একই এলাকার ঘুরুলিয়া মাজারপাড়ার নিহত রওশন আলীর বাড়িতে যান নিহত রওশন আলীর ছেলেকে বুকে জড়িয়ে ধরে গভীর সমবেদনা জানান এবং তার পরিবারের সার্বিক খোঁজখবর নেন এরপর গনঅধিকার পরিষদ যশোর জেলার নেতৃবৃন্দদের নিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত রওশন আলীর কবর জিয়ারত করেন।

সেখান থেকে ফিরে যশোর নওপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের আহত মোশারফ হোসেন, ইনছার দফাদার, ও রেজাউল ইসলামের সাথে সাক্ষাৎ করেন এবং অসুস্থতার সার্বিক খোঁজখবর নেন পরে নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামে নিহত জিল্লুর বাড়িতে ছুটে যান। নিহত জিল্লুর ভাই কামরুল ইসলাম ও তার ছেলে অলিফ হোসেনের সাথে সাক্ষাৎ করেন। সড়ক দুর্ঘটনায় নিহত জিল্লুর পরিবার-পরিজনদের গভীর সমবেদনা ও সার্বিক খোঁজ খবর নেন।

এ সময় বিএম আশিকুর রহমান বলেন গণঅধিকার পরিষদ সবসময় দেশ ও জনগণের পাশে থাকবে জনগণের সার্বিক সহযোগিতায় সব সময় নিজেদেরকে নিয়োজিত রাখবে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews