1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে বারান্দিপাড়ায় ইলেকট্রনিক্স দোকানে দুঃসাহসিক চুরি, সাড়ে ৪ লাখ টাকার মালামাল লুট ফেসবুকে অপপ্রচার চালিয়ে কেশবপুর পৌর বিএনপি নেতার সম্মানহানি – থানায় জিডি চৌগাছায় শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিল স্বেচ্ছাসেবী সংগঠন ‘চৌগাছা পরিবার’ বেনাপোল দৌলতপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৬০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার দৌলতপুরে ধর্ষণচেষ্টা মামলা ধামা চাপা দেওয়ার নতুন নাটক শার্শায়‘দুর্ধর্ষ ডাকাতি’ নয়,পূর্ব বিরোধ ও পাওনা টাকা নিয়ে সংঘর্ষের অভিযোগ সাংবাদিককে হু’মকি ও চাঁদা দাবির অভিযোগে ডা. রাফসান জানি ও এনসিপি নেতা জিহাদের বিরুদ্ধে মামলা বেনাপোল কাস্টমসের বড় সাফল্য: ৭৩০ কেজি ভারতীয় রুই মাছ আটক, প্রকাশ্যে নিলাম সম্পন্ন যশোরে সৎ মা-ভাইবোনদের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাৎ ও নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ যশোরে বিজিবির অভিযানে ৬ কোটি ৫৮ লাখ টাকার স্বর্ণের চালানসহ ৩ পাচারকারী আটক

যশোর সদরে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৩২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উপলক্ষে যশোর সদর উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত প্রযুক্তির মাধ্যমে কৃষকরা উপকৃত হবে। উৎপাদনশীলতা বাড়বে তেমনি টেকসই কৃষি বিষয়ক কার্যক্রম নিশ্চিত হবে। তিনি বলেন, প্রযুক্তি ব্যবহার করে কৃষি ব্যবস্থাকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন ।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন,সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার হুমায়ুন কবির । এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলী, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুর রহমান, নাগরিক কমিটির সংগঠক এনামুল কবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদর উপজেলার আহবায়ক হাসিন রেজওয়ান রুহিত প্রমূখ।

বিএনপি নেতা খোকন বলেন, সরকারের উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কৃষি বিভাগ ও সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই মেলা সেই লক্ষে একটি কার্যকর ভূমিকা রাখবে।

আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা উপজেলা প্রাঙ্গণে স্থাপিত মেলার স্টলগুলো পরিদর্শন করেন। অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক- কিষানিরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট