শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে নজরুল জযন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৭৮৮ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি: জাতীয় কবি, বিদ্রোহী কবি নজরুল ইসলাম জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শনিবার (২৮জুন) বেলা ১১ টায় যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদে অনুষ্ঠিত হয়।
কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখা আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। যশোর জেলা শাখার সভাপতি
কবি মঞ্জুয়ারা সোনালীর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, সাব্যসাচী লেখক কামরুজ্জামান আজাদ, কৃষ্টিবন্ধনের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. সবুজ শামীম আহসান. বিদ্রোহী সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, ঈশ্বরদীর নোঙর সাহিত্য পরিষদের মুখ্য সমন্বয়ক অধ্যাপক হাসানুজ্জামান।
কৃষ্টিবন্ধন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ কাসেম অমিয় এর পরিচালনায় এসময় আরও বক্তব্য রাখেন কৃষ্টিবন্ধনের শার্শা শাখার সাধারণ সম্পাদক বকুল হক, সোনালী পত্রিকার প্রকাশক আইনজীবী বোরহান উদ্দীন জাকির, ঈশ্বরদী সাংবাদিক মাহাবুবর রহমান দুদু, অধ্যাপক নার্গিস খন্দকার, অধ্যাপক নির্মল কুমার বিশ্বাস, আহাদ আলী, গোলাম কুদ্দুস, ইরফান আলী। অনুষ্ঠানের শুরুতে অধ্যাপক আবু সাঈদ মো. আতিকুর রহমান কোরআন তেলাওয়াত ও অধ্যাপক গোপিকান্ত সরকারের গীতা থেকে পাঠের পর আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পরে সভাপতি শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews