শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে ডিবির অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ২ জন আটক নজরুলবর্ষ ও ৩৬ জুলাই উদযাপন বিএসপির ২৬১তম সাহিত্যসভা অনুষ্ঠিত মনিরামপুরে সমস্যাগ্রস্ত মানুষের পাশে ‘আলোছায়া’, দেওয়া হলো আর্থিক সহায়তা যশোরের যৌনপল্লীতে নারীকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি চাচাদের জালে ৭ গোল, দুই রাজহাঁস নিয়ে ফিরলেন ভাইপোরা নড়াইলের কালিয়ায় পুলিশের অভিযানে ডাকাত আরোজ আলী শেখ গ্রেপ্তার বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে সাগরিকা পরিবহনের বাস খাদে, আহত ২৫ যশোরে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হাজারো নেতাকর্মীর ঢলে মুখর ভাঙ্গা, জুলাই শহিদদের স্মরণে বিএনপির বিশাল র‍্যালি ও জনসমাবেশ

যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা-সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আজাহারুল ইসলাম, জেলা প্রশাসক, যশোর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার জনাব নূর-ই-আলম সিদ্দিকী এবং সিভিল সার্জন, যশোর এর পক্ষে ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ নাজমুস সাদিক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ জাহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, যশোর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব কমলেশ মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, যশোর।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারের বিরুদ্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি, জনমত গঠন ও সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমবেত সকলকে আহবান জানান। আলোচনা অনুষ্ঠানে জনাব মোঃ আসলাম হোসেন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর স্বাগত বক্তব্য প্রদান করেন এবং একটি প্রেজেন্টেশনের মাধ্যমে অধিদপ্তরের কর্মকান্ড সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হয়।

এছাড়া দিবসটি উদ্যাপন উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২৬ জুন ২০২৫ উপলক্ষে মানুষকে উদ্বুদ্ধকরণের জন্য মাকদবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ এবং রিক্সা, যানবাহনে স্টীকার সাঁটানো, মাদকবিরোধী মাইকিং, জেলা তথ্য অফিসের সহযোগিতায় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া স্কুল ও কলেজের ছাত্র/ছাত্রীদের মধ্যে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে দিবসটি উপলক্ষ্যে কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী, শোভাযাত্রা বের করা হয়। র‌্যালী ও শোভাযাত্রায় সরকারি, বেসরকারি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews