বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
যশোরে এসএসসি শিক্ষার্থী শাম্মী হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন বিনিয়োগ-বান্ধব অর্থনীতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ভাঙ্গা বাসস্ট্যান্ডে রক্তক্ষয়ী সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত অন্তত ১৫ মণিরামপুর পারিবারিক কলহের জেরে বড় বোনকে হাতুড়িপেটা, অভিযুক্ত ছোট ভাই বিলুপ্তপ্রায় কালিম পাখি পোষ মানিয়ে সফল ডুমুরিয়ার চুকনগরের মৎস্য ব্যবসায়ী! নড়াইলে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ টাকা উদ্ধার হস্তান্তর করেন এসপি আল মামুন শিকদার ঝিকরগাছার বাঁকড়া হাজিরবাগ আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ ও র‌্যালি ভাঙ্গায় জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ, র‍্যালি ও সেমিনার অনুষ্ঠিত বিশ্বকাপের পতাকার ভিড়ে বাঁকড়া সেতুতে কালেমা খচিত পতাকার ব্যতিক্রমী আয়োজন

মণিরামপুরের ভবানীপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৬৮৬ বার পড়া হয়েছে

মোঃ সাজ্জাদুল ইসলাম নিজস্ব প্রতিনিধিঃ খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যে মণিরামপুরে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২০শে (জুন)শুক্রবার বিকেলে ভবানীপুর যুব সমাজের আয়োজনে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের কালীতলার পার্শ্ববর্তী মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব.) সহকারী শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষক সমিতির সাংগাঠনিক সম্পাদক ও ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি জি.এম মিজানুর রহমান।

প্রীতি ফুটবল ম্যাচে ভবানীপুর বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এই খেলায় অংশ নেয়। খেলার নির্ধারিত সময়ে খেলা শেষ হয় উভয় দল ০-০ গোলে অসমাপ্ত থেকে যায়। খেলা পরিচালনা করেন আলামিন হোসেন বাবলু।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর সিদ্দিকী, ইউনিয়ন বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসরাফিল হোসেন, ইউপি সদস্য শরিফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন, ইউনিয়ন বিএনপির নেতা তরিকুল ইসলাম, পুলিশ সদস্য জাহিদুল ইসলাম জনি, ব্যবসায়ী আনিসুর রহমান, ব্যাংক কর্মকর্তা ফিরোজ আল মামুন প্রমুখ। এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলাধুলা দেখতে শত শত মানুষের উপস্থিততে এ খেলা পরিণত হয় গ্রামীণ মানুষদের মিলনমেলায়। প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews