বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শার্শায় নিখোঁজ যুবক ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দূর্বাডাঙ্গায় পুলিশের কঠোর বার্তা গোপালগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা, ২৪ ঘণ্টা সাইবার নজরদারি খুলনাবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন — মজ্ঞু বাঁকড়া বাজারে যানজট, সড়কের অর্ধেক দখলে থাকে যানবাহন কেশবপুরের পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকবাল পুলিশের হাতে আটক। আবারও বিজ্ঞান-প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি বেনাপোল স্থলবন্দর আকস্মিক পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী অবৈধ ড্রেজার উচ্ছেদ ও কারাদণ্ড: নগরকান্দায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসনঃ যশোরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

যশোরে ঘুষ দূর্নীতির অভিযোগ এনে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

যশোর অফিস: ঘুষ দূর্নীতির অভিযোগ এনে যশোরে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ দিয়েছেন এক নারী। সোমবার যমোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড় এলাকার মৃত শফি মিয়ার মেয়ে শরীফ আক্তার পিয়া এ অভিযোগ দিয়েছেন। দুই পুলিশ কর্মকর্তা হলো, যশোর সিআইডির এসআই ফকরুল ইসলাম ও শহরের পুরাতন কসবা ফঁাড়ির এসআই আনিছুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, যশোর শহরের পুরাতনকসবা শহিদ মশিউর রহমান সড়কের বাসিন্দা সামুন হোসেন সিদ্দিকীর সাথে তার বিয়ে হয়েছিল। বনিবনা না হওয়া ২০২২ সালের ১৯ অক্টোবর তিনি মাসুম হোসেন সিদ্দিকীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম সিদ্দিকী ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর শরিফা আক্তার পিয়া ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে আদালতে মামলা করেন। আদালতের আদেশে এ মামলার তদন্তের দায়িত্ব পায় যশোরের সিআইডি পুলিশ। মামলার তদন্তকারী কর্তকর্তা সিআইডির এসআই ফকরুল ইসলাম মামলার বাদীর কাছ থেকে অনৈতক সুবিধা গ্রহন ও আমার কাছ থেকে দাবিকৃত টাকা না পেয়ে তদন্ত রিপোর্টে আমাদের অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। এসআই ফকরুল ইসলাম তার মাসিক বেতেনের অধিক টাকা দিয়ে শহরের পুরতানকসবা এলাকায় ভাড়া থাকেন। তার নামে বে-নামে বহু সম্পদ আছে বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন।

এ মামলার বাদী গত ২৯ এপ্রিল কোতয়ালি থানায় আমার ভাইয়ের বিরুদ্ধে একটি জিডি করেন। জিডি তদন্তের দায়িত্ব পান পুরাতনকসবা ফঁাড়ির এসআই আনিছুর রহমান। তদন্তকারী কর্মকর্ত শরীফ আক্তার পিয়াকে ডেকে ১০ হাজার টাকা দাবি করে রিপোর্ট তাদের পক্ষে দিবে বলে প্রস্তাব দেন। ঘুষের টাকা না দেয়ায় তদন্তকারী কর্মকর্তা পিয়ার ভাইকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন। উভয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দূর্নীর এসব অভিযোগের তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews