বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ার শাহাপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী শনিবার: বিপুল ভোটে বিজয়ী হওয়ার দৌড়ে এগিয়ে সভাপতি পদপ্রার্থী একেএম জাব্বার ইকবাল ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে চিংড়ি ঘের শ্রমিকের মর্মান্তিক মৃত্যু শার্শা উপজেলা ও বেনাপোল পৌর যুবদলের উদ্যোগে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে বর্ণাঢ্য প্রতিবাদ মিছিল ও পথসভা মণিরামপুরে যুবদলের প্রতিবাদ মিছিল এএসআই নিয়োগে স্বচ্ছতা ও মেধার ওপর জোর, গোপালগঞ্জে পুলিশের ব্রিফিং উপশাখা ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন পাঁজিয়া উপশাখা ‎৪৯ বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার গাঁজা ও অবৈধ মালামালসহ আটক-২ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি যশোরে যুবককে মারধর ও বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে দুইজন আটক

যশোরে সোহাগ বাসের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু,আহত-২

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

যশোর সদর প্রতিনিধি : যশোরে সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্কায় একজন রিকশাচালক নিহত এবং একজন আরোহী আহত হয়েছেন। নিহত রিকশাচালকের নাম রিজওয়ান (৪০), পিতা কামাল উদ্দিন, সাং সিটি কলেজপাড়া, ০১ নম্বর ওয়ার্ড, যশোর পৌরসভা, থানা কোতোয়ালি, জেলা যশোর। আহত আরোহীর নাম ইব্রাহিম (৩০), পিতা তছির আহমেদ, গ্রাম চরফ্যাশন, জেলা ভোলা।

গত বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে যশোর শহরের মুরলী থেকে মনিহারগামী রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। রিজওয়ান মোটরচালিত রিকশা নিয়ে মুরলী থেকে মনিহারের দিকে যাচ্ছিলেন। পথে মনিহার থেকে মুরলীগামী সোহাগ পরিবহনের একটি বাস তাদের রিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা আহত অবস্থায় রিকশাচালক রিজওয়ান ও আরোহী ইব্রাহিমকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিজওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত ইব্রাহিম বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত রিজওয়ানের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews