1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে শিশুদের হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি কোটচাঁদপুরে বিলুপ্তির পথে বাঁশ-বেত শিল্প, তবুও হাল ছাড়েনি এলাঙ্গীর দাস সম্প্রদায় যশোরে আসহাবুল ইসলাম সাগরের জামিন মঞ্জুর বিএসপির ২৫৭তম সাহিত্যসভা অনুষ্ঠিত বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা মাদক আর জুয়ায় ভাসছে নেহালপুরসহ আশপাশের এলাকা ডুমুরিয়ায় জ্বালানি তেলের তীব্র সংকট পাম্পে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়েও মিলছে না তেল সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরে পাওনা টাকা চাওয়ায় মারধরের অভিযোগ, প্রাণনাশের হুমকি ঢাকাসহ আরো ১৪ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

যশোরে শিশুদের হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : শিশুদের হাম প্রতিরোধে জরুরি ভিত্তিতে যশোরে শুরু হয়েছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। রোববার (০৫ এপ্রিল) সকাল থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে এ কর্মসূচি শুরু হয়। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শিশুদের টিকা প্রদান করা হচ্ছে।
সকাল ৯টায় সদর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বিরামপুর কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের টিকা দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোঃ মুজিবুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের সিভিল সার্জন ডা. মোঃ মাসুদ রানা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোঃ খান মাসুম বিল্লাহ, পুলিশ সুপার মোঃ রাজীব হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ দিলদার হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ নাজমুস সাদিক এবং নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মশিয়ার রহমান বাবলু প্রমুখ।
পরে বেলা ১১টায় যশোর পৌরসভায় দ্বিতীয় টিকাদান কেন্দ্রের উদ্বোধন করেন ডা. মোঃ মুজিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, ইসলাম যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম আজাদ, আলহাজ্ব মোঃ আনিছির রহমান মুকুল, যশোর নগর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক কে এইচ শানুুল হক সেতু, পৌরসভার সিইও সৈয়দ মুরাদ আলী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়ক মোঃ আরিফুল ইসলাম এবং ইউনিসেফের বিভাগীয় প্রতিনিধি তাপস কুমার হালদারসহ সংশ্লিষ্টরা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৯ মাস বয়সী শিশু থেকে ৫ বছর বয়সী শিশুদের এ টিকা প্রদান করা হচ্ছে। যশোর সদর উপজেলায় প্রায় ৯১ হাজার এবং পৌরসভায় প্রায় ৪০ হাজার শিশু এ টিকার আওতায় আসবে।
হাম প্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দিয়ে প্রথম পর্যায়ে জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নোয়াপাড়া ইউনিয়নের ছয়টি কেন্দ্র ও পৌরসভার একটি কেন্দ্রে প্রথম দিনে টিকা প্রদান করা হয়।
টিকা কেন্দ্রগুলোতে শিশুদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। উৎসবমুখর পরিবেশে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি সফলভাবে চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট