1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেশবপুরে প্রধানমন্ত্রীর আদেশে খাল খনন শুভ উদ্ভোদন চিকিৎসকের অবহেলায় ডাক্তার ডোরার মৃত্যুর অভিযোগে সংবাদ সম্মেলন, বিচার দাবি চৌগাছায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড যশোরের মঞ্চে এবার মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’: বিজ্ঞানের দর্পণে এক অনন্য ট্রাজেডি আদালত চত্বরে সাংবাদিক বেনজীন খানের সাথে আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও নিন্দা যশোরে ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত  ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই

কেশবপুরে প্রধানমন্ত্রীর আদেশে খাল খনন শুভ উদ্ভোদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

স্টাপ রিপোটার কেশবপুর যশোরঃ যশোরের কেশবপুর উপজেলার বুড়ুলীয়ায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে খাল পুনঃখনন শুরু করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকালে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

কেশবপুরে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কোদাল দিয়ে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে দেশের স্বর্থে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খালটি পুনঃখননের ফলে অত্র এলাকার শত শত একর জমি জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে এবং কৃষকরা শুষ্ক মৌসুমে সেচ সুবিধা পাবেন। এটি অত্র অঞ্চলের গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রতিমন্ত্রী জোর দিয়ে আরো ও বলেন, উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারি সম্পদের সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার পুলিশ সুপার রফিকুল ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন,যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন কেশবপর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট