1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড যশোরের মঞ্চে এবার মেরি শেলির ‘ফ্রাঙ্কেনস্টাইন’: বিজ্ঞানের দর্পণে এক অনন্য ট্রাজেডি আদালত চত্বরে সাংবাদিক বেনজীন খানের সাথে আইনজীবীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ ও নিন্দা যশোরে ঈদ আনন্দ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত  ঈদের ছুটিতে যশোরে চুরির শঙ্কা,পুলিশের জরুরি সতর্কতা জারি ডুমুরিয়ায় ‌সাংবাদিক সহ কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ যশোরে শ্যালিকার ধর্ষণ মামলা, সাংবাদিকদের দুষছেন চিকিৎসক দুলাভাই শার্শায় খায়রুজ্জামান মধু’র উদ্যোগে ১ হাজার পরিবারের মাঝে একটি করে গাছ ও ঈদ উপহার সামগ্রী বিতরন ডুমুরিয়া ফাউন্ডেশনের সৌজন্য ইফতার মাহফিল এতিম শিশুদের নতুন পোষাক ও দুস্থদের মাঝে খাদ্য উপহার দিলো শিশু তাহমিদ ফাউন্ডেশন

বেনাপোলে বিজিবি-বিএসএফের যৌথ রিট্রিট প্যারেড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে যশোরের বেনাপোল-পেট্রোপোল জিরো পয়েন্টে বিজিবি ও ভারতের বিএসএফের যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিকাল ৫টা ৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিট পর্যন্ত শার্শা উপজেলার বেনাপোল আইসিপিতে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে যশোর সেনানিবাসের জিওসি মেজর জেনারেল হাফিজুর রহমান, বিজিবি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহমুদুল হাসানসহ সেনাবাহিনী ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের পক্ষে বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট টি কে মান্দাতাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্যারেড শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফ সদস্যদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় এবং উভয় দেশের কর্মকর্তারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফটোসেশনে অংশ নেন।
অনুষ্ঠানটি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে বলে সংশ্লিষ্টরা জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট