1. live@www.jashorebulletin.com : যশোর বুলেটিন : যশোর বুলেটিন
  2. info@www.jashorebulletin.com : যশোর বুলেটিন :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১৪০০ শিক্ষার্থীর ইফতার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গণমাধ্যমকে শিল্প হিসেবে বাঁচাতে সাংবাদিকদের সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি : তথ্যমন্ত্রী জুম্মার নামাজের সময় দুর্ধর্ষ ডাকাতি, গ্রামবাসীর একজনের গলা কেটে জখম প্রতিনিয়ত সামাজিক অসঙ্গতি নিয়ে লিখছেন তুলতুল হত্যা মামলার চার্জশিট ভুক্ত দুই ভাইয়ের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ বিএসপির সাহিত্য সভা এবং ইফতার মাহফিল প্রথমবারের মতো যবিপ্রবি’র কেন্দ্রীয় ইফতার মাহফিল ঝিনাইদহে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

এমএম কলেজে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১৪০০ শিক্ষার্থীর ইফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পবিত্র মাহে রমজান উপলক্ষে যশোরের সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ-এ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কলেজের মধু মঞ্চের সামনে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে কলেজের মধু মঞ্চের সামনের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিপুল সংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থীকে ইফতার করানো হয়। এছাড়া নারী শিক্ষার্থীদের জন্য কলেজের হলগুলোতেও ইফতার পৌঁছে দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মহসিন আলী। পরে ইসলামী সংগীত পরিবেশন করেন জাহিদ হাসান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির এমএম কলেজ শাখার সভাপতি রাকিবুল হাসান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের কলেজ শাখার সেক্রেটারি আনিসুর রহমান আলিফ। এমএম কলেজ ছাত্রদলের সাবেক৷ আহ্বায়ক শেখ হাসান ইমাম প্রমুখ
এ সময় মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর সভাপতি উবায়দুল্লাহ হুসাইন এবং সংগঠনের সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহরের সাবেক সভাপতি কে. এম. আশরাফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা আমজাদ হুসাইন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট